শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে পপকিং মাইকেল জ্যাকসনের বায়োপিক। সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে এখন বিরাজ করছে তুমুল উত্তেজনা। আর এই উত্তেজনার মধ্যেই মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে ফের যৌন হেনস্থার গুরুতর অভিযোগ উঠেছে। নিউ জার্সির এক পরিবারের চার ভাই-বোন জ্যাকসন এস্টেটের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন।
অভিযোগকারীদের দাবি, ২০০০-এর দশকে যখন তারা জ্যাকসনের সঙ্গে বিভিন্ন কনসার্ট ট্যুরে যেতেন, তখন থেকেই এই হেনস্থার শুরু। এমনকি তাদের বাড়িতেও নিগ্রহ চলত বলে অভিযোগ। ওই চার ভাই-বোনের বাবা একটি বিলাসবহুল হোটেলে কাজ করতেন, যেখানে জ্যাকসন প্রায়ই থাকতেন। সেই সূত্রেই গায়কের সঙ্গে তাদের পরিচয় হয়।
মামলায় দাবি করা হয়েছে, মাইকেল জ্যাকসন তাদের নেশাগ্রস্ত করে যৌন হেনস্থা করতেন। এই ঘটনা যখন শুরু হয়, তখন তাদের মধ্যে কারো কারো বয়স ছিল মাত্র সাত বা আট বছর। অভিযোগ, তাদের বাবা-মা সেই সময়ে এই বিষয়ে কিছুই জানতেন না।
মাইকেল জ্যাকসনের এস্টেট এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং 'টাকা হাতানোর চক্রান্ত' বলে বর্ণনা করেছে। এস্টেটের পক্ষ থেকে আইনজীবী মার্টিন সিঙ্গার জানিয়েছেন, এই পরিবারটি (কাসসিও পরিবার) গত ২৫ বছর ধরে মাইকেলের নির্দোষ হওয়ার পক্ষে সওয়াল করে এসেছে। গায়কের মৃত্যুর ১৫ বছর পর এখন কয়েকশো মিলিয়ন ডলার হাতানোর লক্ষ্যেই তারা এই 'মিথ্যা' মামলা সাজিয়েছেন বলে তাঁদের দাবি।
এই বিতর্কের মাঝেই মুক্তি পেয়েছে জ্যাকসনের বায়োপিক 'মাইকেল', যেখানে অভিনয় করেছেন তার ভাইপো জাফার জ্যাকসন। সিনেমাটি নিয়ে সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বক্স অফিসে এটি রেকর্ড ভাঙা ব্যবসা করছে।
জয় দিয়ে শুরু করেও হাসিনিদের কাছে সিরিজ হারলো জ্যোতিরা
‘গণঅভ্যুত্থানকে প্রকৃত সম্মান দেওয়ার জন্য আমরা রাজপথে ও সংসদে আছি’
এক মাসে ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘ফ্লাড শেল্টারে’ ফাটল
ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে উপকারী যেসব পানীয়