প্রেমের টানে চীনা যুবক এলেন রংপুর, বিয়ে করলেন আনিকাকে

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়। সেই সূত্রে প্রেম। আর সেই প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরের মিঠাপুকুরের এক তরুণীকে বিয়ে করেছেন চীনা যুবক। ভিনদেশী এই যুবককে একনজর দেখতে তরুণীর বাড়িতে ভিড় জমাচ্ছেন স্থানীয় উৎসুক জনতা। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১০টার দিকে বিদেশি নাগরিক গ্রামের আসার খবর ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে রংপুরের মিঠাপুকুর উপজেলার ১০ নম্বর বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদুল ইসলামের মেয়ে আনিকা আক্তারের পরিচয় হয় চীনা যুবক মা লিয়াাংহুই’র। অল্প সময়ের মধ্যেই তাদের দুজনের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই ভালোবাসার টানে হাজার মাইল পাড়ি দিয়ে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তিনি আনিকার গ্রামের বাড়িতে এসে পৌঁছান।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১০টার দিকে গ্রামে বিদেশি নাগরিক আসার খবর ছড়িয়ে পড়লে বরকে দেখতে বাড়িতে ভিড় করেন আশপাশে অনেক মানুষ। ঘটনাটি বর্তমানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মিঠাপুকুর উপজেলার ১০ নম্বর বালুয়া মাসিমপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান শাহজাদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত