প্রথমবার মিউজিক ভিডিওতে মডেলিং করেই বাজিমাত করলেন চিত্রনায়ক শাকিব খান। আদনানা আল রাজীবের পরিচালনার মিউজিক্যাল প্রজেক্টে শাকিবের পারফর্ম রীতিমতো বিস্ময় ছড়াচ্ছে বিনোদন অঙ্গনে। এম-রাইজ নিবেদিত ‘জয়ধ্বনি’ গানটি প্রকাশের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম মিলিয়ে প্রায় কোটিরও বেশি দর্শক উপভোগ করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় এম-রাইজের প্ল্যাটফর্মে গানটি মুক্তির পর থেকেই শুরু হয় তুমুল আলোচনা। ভিডিওটিতে শাকিব খানকে দেখা গেছে এক ভিন্ন লুকে। সাদা ও মেরুন রঙের স্টাইলিশ পোশাকের সঙ্গে রোদচশমা পরে উৎসবমুখর পরিবেশে নাচের তালে ঝড় তুলেছেন তিনি। আন্তর্জাতিক মানের চিত্রায়ণ আর উষ্ণ রঙের চমৎকার আবহ ভিডিওটিকে দিয়েছে এক নতুন মাত্রা।
‘শহর থেকে গ্রামে, নিজের দেশের নামে, সবাই জয়ধ্বনি তোলো’— এমন কথার এই গানটি তৈরিতে কেবল বাংলাদেশ নয়, যুক্ত ছিল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও তুরস্কের এক বিশাল টেকনিক্যাল টিম ও আর্টিস্ট দল। ফলে এর কারিগরি মান দর্শকদের মুগ্ধ করেছে। অনেকেই একে ‘বাংলার সেরা সেলিব্রেশন অ্যানথেম’ হিসেবে অভিহিত করছেন।
রাহুলের ঝোড়ো ব্যাটিংয়ে আপ্লুত আথিয়া শেঠি
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ১ শিশুর মৃত্যু