হাজারীবাগে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৮

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০২:২০ এএম

রাজধানীর হাজারীবাগ এলাকায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৬ এপ্রিল) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। 

গ্রেপ্তাররা হলেন— মো. তিতাস (১৯), মো. রায়হান আকন (২২), মো. শাওন ব্যাপারী (২৫), মো. মোকলেসুর রহমান (৩৫), মো. কাওসার আলী (৩০), মো. রিয়াজ হোসেন (৩৮), মো. সুজাউল রানা (২৮), শেখ বোরহান উদ্দিন শাহ (১৯), মো. মুন্না মিয়া (৩৮), মো. জামাল (২৫), মো. নবী হোসেন (৩০), মো. আনোয়ার হোসেন (৪০), মো. ওমর ফারুক (৩৬), মো. সাইফুল ইসলাম (৩২), মো. রাসেল (২৮), মো. তানভীর আহম্মেদ রাহাত (২৩), মো. সুজন (৩২), মো. রিয়াজ উদ্দিন (৩২), মো. শহিদ (২০), মো. শামীম (২৫), মো. রাব্বি (২৫), মো. শামীম (৪২), মো. মুরাদ (২৭), মো. জীবন (৩০), মো. লাম সরদার (২০), মো. আরিফ (৩০), মো. জুয়েল রানা (২৮) ও মো. ফাহিম হোসেন (২৬)।

সহকারী পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, হাজারীবাগ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত