বাংলাদেশের সংগীতাঙ্গনের উজ্জ্বল তারকা জেমস এবার ইউরোপের বিভিন্ন দেশের দর্শক-শ্রোতাদের সুরের সাম্পানে ভাসাবেন। জুলাইয়ের শেষ প্রান্তে শুরু হবে তার এই সংগীত-ট্যুর। এরমধ্যে ২৫ জুলাই লন্ডনে সিটি প্যাভিলিয়নে গাইবেন তিনি। পরদিন ২৬ জুলাই ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট ২০২৬’-এ অংশ নেবেন নগরবাউল। লিসবোয়া আয়ো ভিভোতে থাকছে এই আয়োজন।
জেমসের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর বলেন, ‘‘পর্তুগালে এবারই প্রথম কনসার্ট করতে যাচ্ছি আমরা। আয়োজকেরা আমাদের জানিয়েছেন, নগরবাউলের অংশগ্রহণকে ঘিরে প্রবাসীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে। আমাদের আশা, ইউরোপে দারুণ একটি ট্যুর হবে।’
প্রবাসী বাংলাদেশিদের জন্য কনসার্ট আয়োজন করেছে কাজা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলা। তাদের দাবি, পর্তুগালে এত বড় পরিসরে বাংলা গানের কনসার্ট আগে কখনও হয়নি। রবিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় লিসবনের এভিনিউ রোমায় এক সংবাদ সম্মেলনে নগরবাউলের কনসার্ট নিয়ে সার্বিক পরিকল্পনা, নিরাপত্তা ব্যবস্থা এবং দর্শকসেবার বিষয়গুলো তুলে ধরেন আয়োজকেরা।
‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন তমা রশিদ
প্রিমিয়ার লিগে গুলশান ইয়ুথের সাথে স্কয়ার ফুড