এবার আমেরিকার ওকলাহোমা অঙ্গরাজ্যে বইছে উৎসবের আমেজ। আগামী ৯ মে আয়োজিত হতে যাওয়া বিশাল ‘বৈশাখী মেলা’ ও কনসার্টে পারফর্ম করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান।
‘দেশী ইয়ুথ এসোসিয়েশন ওকলাহোমা’র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি নিয়ে প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। জায়েদ খানের পাশাপাশি মঞ্চ মাতাতে আরও যোগ দিচ্ছেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী সামিনা চৌধুরী, পারভেজ সাজ্জাদ ও বিন্দু কনা।
আয়োজক সংগঠনটি জানিয়েছে, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতিকে পৌঁছে দেওয়া এবং বাংলাদেশিদের এক মিলনমেলায় রূপ দেওয়াই এই বৈশাখী মেলার মূল লক্ষ্য। মেলায় কনসার্টের পাশাপাশি দেশীয় পণ্যের স্টল ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের পসরা বসবে বলেও আশা করা হচ্ছে।
ট্রলের মুখে সাই পল্লবী
সারফেস ও বৃষ্টির পানি ব্যবহারে গুরুত্বারোপ মির্জা ফখরুলের