রাজশাহী চেম্বারের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পিএম

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দুই বছর মেয়াদি নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে চেম্বার ভবনের সম্মেলন কক্ষে সভাপতিসহ নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান বিদায়ী সভাপতি মাসুদুর রহমান রিংকু।

অনুষ্ঠানে সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি ও পরিচালকসহ মোট ২৩ জন শপথ গ্রহণ করেন। পরে বিশেষ মোনাজাত করা হয়।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলসহ বিএনপি ও জামায়াতের নেতাকর্মী ও ব্যবসায়ী নেতারা।  

সূত্র: বাসস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত