বৃষ্টি হতে দিলো না দ্বিতীয় টি-টোয়েন্টি, টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পিএম

বৃষ্টিতে পন্ড হয়ে গেলো বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি। চট্টগ্রামের সাগরিকায় ৪টা ২০ মিনিটের দিকে খেলা পরিত্যাক্তের ঘোষণা দিয়েছেন আম্পায়াররা। 

খেলা চালু করা যায় কি না সিদ্ধান্ত নিতে ৪টা ৫০ পর্যন্ত সময় ছিল। কিন্তু বৃষ্টির তীব্রতা এমনই বেশি যে, থামার কোনো লক্ষণ নেই। ম্যাচ তাই আগেভাগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, খেলা দেখতে অনলাইনে যাঁরা টিকিট কেটেছেন, তাঁরা টাকা ফেরত পাবেন।

তিন ম্যাচ সিরিজের শেষটি ২ মে রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত