পার্বতীপুরে দেশ রূপান্তর এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪২ পিএম

আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে দায়িত্বশীলতার জাতীয় দৈনিক দেশ রূপান্তর এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে পার্বতীপুর উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন। 

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা তাপস রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. মানিক মিয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক দেশ রূপান্তর এর পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি সোহেল সানী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবকথা ডটকম অনলাইন পোর্টালের সম্পাদক ডা. রুকুনুজ্জামান বাবুল এবং দৈনিক কালবেলা এর পার্বতীপুর প্রতিনিধি মিলন পাভেজসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে দৈনিক দেশ রূপান্তর এর উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন এবং দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত