জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টায় উপজেলার চাঁচকৈড় এলাকার স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম।
আলোচনায় বক্তারা তাদের বক্তব্যে দেশ রূপান্তরের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন।
আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। অনুষ্ঠান শেষে দেশ রূপান্তরের পক্ষ থেকে অতিথিদের মাঝে ফলজ গাছের চারা উপহার দেওয়া হয়।
গুরুদাসপুর ইন্ডিপেনডেন্ট প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে ও সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন দেশ রূপান্তর পত্রিকার গুরুদাসপুর প্রতিনিধি মেহেদী হাসান শাওন। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম, বিএডিসির সহকারী প্রকৌশলী মো. সাইদুর রহমান। এছাড়া অনুষ্ঠানের উপস্থিত ছিলেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আকবর আলী, চলনবিল প্রেসক্লাবের সভাপতি এম এম আলী আক্কাস, গুরুদাসপুর প্রেসক্লাবের সভাপতি দিল মোহাম্মদ, প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, নাটোর কণ্ঠের সম্পাদক মো. আনিছুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
