ময়মনসিংহের ত্রিশালে সিএনজির ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।
এলাকাবাসী ও ত্রিশাল থানা সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত ত্রিশাল থানাধীন ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কের চকরামপুর নামক স্থানে চকরামপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
ত্রিশাল-চকরামপুর রুটে সিএনজি ভাড়া ২০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা নির্ধারণের প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
পরে খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ এবং ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি বিষয়টি সমাধানের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
পিরোজপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ কর্মসূচির উদ্বোধন