রাত ১০টা থেকে গ্যাস পাবেন গুলশান-বাড্ডার গ্রাহক

আপডেট : ০৩ মে ২০২৬, ০৮:৫১ পিএম

রাজধানীর গুলশান-বাড্ডা সংযোগ সড়ক (লিংক রোডে) ঢাকা ওয়াসার কাজ করার সময় তিতাস গ্যাস বিতরণ কোম্পানির গ্যাস সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বড় ধরনের ক্ষতি এড়াতে গ্যাস সরবরাহ লাইনটি বন্ধ রাখা হয়েছে। রাত ১০ নাগাদ পুনরায় গ্যাস সরবরাহ শুরু হবে বলে তিতাস গ্যাস বিতরণ কোম্পানি সূত্র জানিয়েছে।

তিতাস গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপক আল আমিন জানান, রাত ১০ নাগাদ পুনরায় গ্যাস সরবরাহ শুরু করা যাবে বলে আমরা আশা করছি। বিকেল ৩টায় দুর্ঘটনার পর থেকেই লাইনটি বিচ্ছিন্ন রয়েছে। তিনি জানান, গুলশান, বাড্ডা, বারিধারা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

বিকেলে তিতাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ওয়াসা কর্তৃক গুলশান-বাড্ডা লিংক রোডে তিতাস গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় জানমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য ভালভ বন্ধ করে লিকেজ মেরামত করা হচ্ছে। এজন্য গুলশান, বনানী, বারিধারা ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত