তারা শিক্ষক, আজীবনই শিক্ষকই থাকবেন। নিয়ম মেনে আর কলেজে যেতে হবে না, শিক্ষার্থীদের পাঠদানও করাতে হবে না। নিয়ম মেনে করতে হবে না অফিসের কাজকর্মও।
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার হায়দরাবাদ সামসুল হক কলেজের ৬ শিক্ষক-কর্মচারী অবসরজনিত কারণে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। বিদায় গ্রহণের মুহূর্তে শিক্ষক-কর্মচারীরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং অশ্রুসিক্ত হয়ে ওঠেন।
সোমবার (৪ মে) দুপুরে কলেজের অধ্যক্ষ মো. মাহাবুব আলমের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শিক্ষকতা থেকে অবসর গ্রহণকারী ৬ শিক্ষক-কর্মচারী হলেন—ব্যবসায় শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. ইউনুছ মিয়া, ইসলাম শিক্ষা বিভাগের মোহাম্মদ নাজিম উদ্দিন, ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক পরেশ চন্দ্র সরকার, অফিস সহকারী লোকমান হোসেন, চতুর্থ শ্রেণির কর্মচারী মরিয়ম বেগম ও খোরশেদ আলম খোকন।
যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক জয়নাল আবেদীন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক রতন রঞ্জন বালা, সহকারী অধ্যাপক জাহানারা বেগম, সহকারী অধ্যাপক মো. আব্দুল ওয়াদুদ, প্রভাষক মো. মমিনুল ইসলাম, প্রভাষক আমেনা সুলতানা, প্রভাষক সালমা বেগম, প্রভাষক শামসুল হক, আনিসুর রহমান, লিপি রায়, মহাসিন ভূঁইয়া ও প্রশিক্ষক মাহফুজুর রহমান।
বিদায়ী শিক্ষক-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তারা বলেন, কলেজের বর্তমান অবস্থানে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে আপনাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
এছাড়াও বিদায়ী শিক্ষক-কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ ইউনুছ মিয়া, মোহাম্মদ নাজিম উদ্দিন ও পরেশ চন্দ্র সরকার।
বিদায়ী শিক্ষকরা কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও দানবীর মরহুম শামসুল হক সাহেবকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। তারা কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এক পা নিয়েই উচ্চশিক্ষিত হওয়ার স্বপ্ন দেখেন মেঘলা