সাংবাদিক-পর্যটনকর্মী আরিফের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

আপডেট : ০৫ মে ২০২৬, ০৪:৫২ পিএম

পটুয়াখালীর কুয়াকাটায় সাংবাদিক ও পরিবেশ পর্যটনকর্মী আরিফুর রহমানের বিরুদ্ধে কথিত মিথ্যা ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে কুয়াকাটা প্রেস ক্লাবের সংলগ্ন সড়কে কুয়াকাটা ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) ও কুয়াকাটা প্রেস ক্লাবের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, আরিফুর রহমান দীর্ঘদিন ধরে উপকূলীয় পরিবেশ ও প্রকৃতি রক্ষায় কাজ করে যাচ্ছেন। তাকে ঘিরে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে, যা নিন্দনীয়। তারা এ ধরনের ষড়যন্ত্রমূলক কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানান এবং অপপ্রচার বন্ধের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেস ক্লাব ও টোয়াকের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাধারণ সম্পাদক হোসাইন আমির, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ, টোয়াকের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিরাজ এবং উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক কেএম বাচ্চুসহ স্থানীয় সাংবাদিক, পর্যটক ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় যারা কাজ করছেন তাদের বিরুদ্ধে অপপ্রচার না চালিয়ে বরং সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসা উচিত।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত