জামাল ভূইয়ার ব্রাদার্সকে ইউনিয়নকে এক হালি গোলে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। শিরোপা লড়াইয়ে তারা অপেক্ষা করছে মোহামেডান বা ব্রাদার্স ইউনিয়ের।
বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম কোয়ালিফায়ারে ডরিয়েলটনের জোড়া গোলে ৪-০ ব্যবধানের জয় পায় গত দুবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা। হারলেও ব্রাদার্সের সুযোগ রয়েছে কোয়ালিফায়ার ২তে মোহামেডানকে হারিয়ে ফাইনালে ওঠার।
কুমিল্লায় এলিমিনেটরে রহমতগঞ্জকে ৩-০ গোলে হারিয়ে কোয়ালিফায়ার ২তে উঠেছে মোহামেডান।
চলমান ভারী বৃষ্টির প্রভাবে কিংস অ্যারেনার মাঠ ছিল কর্দমাক্ত। এরমধ্যেই ম্যাচের তৃতীয় মিনিটে রাকিব হোসেনের গোলে বসুন্ধরা কিংস লিড নেয়। সাদ উদ্দিনের বাড়ানো বল বক্সের ভেতর ঢুকেই তীব্র গতির শটে জালে জড়ান এই উইঙ্গার। ঐ অর্ধে কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটনের বল জালে জড়িয়েছিলেন, কিন্তু সেটা সেটা বাতিল হয়ে যায়। ব্রাদার্স ম্যাচে ফেরার চেষ্টা করেও পারেনি।
দ্বিতীয়ার্ধের ২৬ মিনিট পর্যন্ত ব্রাদার্স ম্যাচে ছিল। ৭২ ও ৭৪ মিনিটে ডরিয়েলটনে জোড়া গোলের পর থেকেই ছিটকে যায় তারা। ব্রাজিলিয়ানের প্রথম গোলটিতে ছিল রাকিবের বড় অবদান। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে অনেক দূর দৌড়ে গিয়ে ডানে সাদ উদ্দিনকে দেন তিনি। সাদের মাইনাস পেনাল্টি স্পটের কাছে দাড়ানো ডরিয়েলটন ধরেই জোরালো শটে জালে জড়ান। ব্রাদার্স গোলকিপার ইসহাক এই ম্যাচে বেশ কিছু শট সেভ করলেও ডরিয়েলটনের এই শটের কোনো জবাব ছিল না তাঁর কাছে। বলা যায় কোনোরকম চেষ্টাই করেননি তিনি।
তিন মিনিট পর ইমন শাহরিয়ারের মাইনাস থেকে বল পেয়ে ইসহাকের সঙ্গে ওয়ান ওয়ান পরিস্থিতিতে প্রথমে তাকে পরাস্ত করেন ডরিয়েলটন, এরপর ডান দিকে একটু ঘুরে ফাঁকা জালে বল ঠেলে দেন ঠান্ডা মাথায়।
৮৮ মিনিটে সাব্বির হোসেন গোল করলে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস।
ওদিকে, কুমিল্লায় এলিমিনেটরের ২৮ মিনিটে কর্ণার থেকে এক সতীর্থের মাথা ঘুরে আসা বলে হেড করে মোহামেডানেক এগিয়ে দেন জুয়েল।
দ্বিতীয় গোলটিও করেন জুয়েল, সেটা ৫৩ মিনিটে। ভারী বর্ষণে জল জমে যাওয়া মাঠেই সতীর্থের ক্রস থেকে বল পেয়ে পোস্টের খুব কাছে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
৮৬ মিনিটে মোজাফফরেভের নেয়া ফ্রি কিক রহমতগন্জ গোলকিপার আটকাতে ব্যর্থ হলে ছুটে এসে বল জাল জড়ানো সৌরভ দেওয়ান।
শ্রীলঙ্কাকে সরিয়ে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের আট নম্বরে বাংলাদেশ