সেইসব ট্রমা থেকে বের হতে পারছেন না প্রভা

আপডেট : ০৬ মে ২০২৬, ০৩:৫১ পিএম

বহুল চর্চিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা জীবনের দুয়েকটি বড় ভুলের জন্য এখনও দর্শকের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখান থেকে প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমের লাইভে অংশ নেন। প্রতিটি লাইভেই কমেন্ট বক্সে এখনও শোভা পাচ্ছে নেটিজেনদের পুরনো সেই বিব্রতকর পরিস্থিতির কথা। এ বিষয়ে অনেকবার বিভিন্নভাবে বিনয়ের সঙ্গে কমেন্টকারীদের অনুরোধ করেছেন, এ ধরনের পশ্ন না করার জন্য। 

কিন্ত কে শোনে কার কথা!এখনও তাকে জর্জরিত হতে হচ্ছে নানা রকম উল্টা পাল্টা কমেন্ট। দীর্ঘদিনের গুঞ্জন ও নেটিজেনদের প্রশ্নের মুখে অবশেষে মুখ প্রভা।  ৬ মে (মঙ্গলবার দিবাগত রাকে) রাতে এক ভিডিও বার্তায় তিনি ভক্তদের অশালীন ও ব্যক্তিগত প্রশ্ন করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন এবং জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নিয়ে নিজের আধ্যাত্মিক দর্শনের কথা শেয়ার করেছেন। 

ভিডিও বার্তায় প্রভা জানান, অনেক সময় ভক্তরা অতি উৎসাহী হয়ে রাস্তাঘাটে বা জনসমাগমস্থলে তাকে বিয়ে না করা নিয়ে সরাসরি প্রশ্ন করেন।  প্রভার মতে, পর্দায় দেখার কারণে অনেকেই তাকে আপন ভেবে বসেন, কিন্তু ব্যক্তিগত সীমানা লঙ্ঘন করা কোনোভাবেই কাম্য নয়। 

তিনি বলেন, ‘এই ধরণের কোয়েশ্চেন—মানে এটা করা যেমন ইনডিসেন্ট এবং এটাতে কিন্তু আমি খুব কষ্ট পাই। বা আমরা যারা আসলে জীবনটাকে আট-দশটা নরমাল মানুষের মতো গুছাতে পারিনি, তাদের কিন্তু কষ্ট লাগে।” বিয়ে, জন্ম ও মৃত্যুকে সৃষ্টিকর্তার একান্ত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে প্রভা বলেন যে, “এই তিনটি বিষয় আল্লাহ নিজের হাতে রেখেছেন এবং আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কিছুই সম্ভব নয়। যদি কপালে বিয়ে লেখা থাকে, তবে হাজার অনিচ্ছা সত্ত্বেও তা হবে, আর না থাকলে জোর করে কিছুই করা সম্ভব নয়।’ 

এই মডেল-অভিনেত্রী আরও বলেন, ‘প্রতিটা মেয়ে—মানে যেই মেয়েটা সবচেয়ে বেশি মডার্ন লাইফ লিড করে, ওই মেয়েটাও চায় একটা সংসার করতে। যেই মেয়েটা খুব রান্নাবান্না করতে চায়, সেই মেয়েটাও চায় যে ওর একটা নিজের সংসার হোক, ওর একটা নিজের কিচেন হোক, ওর একটা স্বামী হোক, সন্তান হোক। যেই মেয়েটা ধরেন প্রচণ্ড ক্যারিয়ার নিয়ে মানে সে কনশাস, সেই মেয়েটাও আসলে ডিপ ডাউন চায়।’ 

প্রভার এই আবেগঘন বার্তার নেপথ্যে রয়েছে তার জীবনের কিছু অম্লমধুর ও বিষাদময় অভিজ্ঞতা। ক্যারিয়ারের শুরুর দিকেই তিনি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। 

পরবর্তীতে তিনি দ্বিতীয়বার বিয়ে করলেও সেই সম্পর্কটিও বিচ্ছেদে রূপ নেয়। ভিডিওতে তিনি উল্লেখ করেন যে, তিনি ইতোমধ্যে এক বা একাধিক 'টক্সিক' বা বিষাক্ত সম্পর্ক এবং একটি 'ব্রোকেন ম্যারেজ' বা ভাঙা সংসারের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। বর্তমানে অতীতের সেইসব ট্রমা কাটিয়ে নিজেকে টিকিয়ে রাখার লড়াই করছেন এই অভিনেত্রী।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত