নিকারে’র বৈঠক

বগুড়া সিটি কর্পোরেশন ও পাঁচটি নতুন উপজেলা অনুমোদন

আপডেট : ০৮ মে ২০২৬, ০৯:০২ এএম

বগুড়া সিটি কর্পোরেশন (নতুন সিটি কর্পোরেশন)-সহ পাঁচটি নতুন উপজেলা গঠন করা হয়েছে। নতুন উপজেলাগুলো হলো- বগুড়ায় ‘মোকামতলা’, কক্সবাজারে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষীপুরে ‘চন্দ্রগঞ্জ’।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠক অনুষ্ঠিত হয়।বাংলাদেশ সচিবালয়ে আজ বৃহস্পতিবার বিকেলে (৭ মে) অনুষ্ঠিত নিকার-এর বৈঠকে বগুড়া সিটি কর্পোরেশন, বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত