দিনাজপুরে নেশা জাতীয় ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার

আপডেট : ০৯ মে ২০২৬, ০৩:০৬ পিএম

দিনাজপুরে পুলিশের জেলা গোয়েন্দা (ডিবি) অভিযান চালিয়ে ১ হাজার পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আল আমিন (৩৫) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে।

শনিবার (৯ মে) দুপরে দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৫টায় বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের ধুলাইউরী গ্রাম ও প্রসাদপাড়ায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করে ডিবি।

গ্রেপ্তারকৃত আল আমিন বীরগঞ্জ উপজেলার প্রসাদপাড়ার মৃত আব্দুল বারেকের ছেলে।

ডিবি জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে ধুলাউরী গ্রামে অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে প্রসাদপাড়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে আরও ৯০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবির ওসি মুহাম্মদ আলমগীর জানান, গ্রেপ্তারকৃত আল আমিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। সে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য নিজ দখলে রেখেছিল মর্মে স্বীকার করে। তার বিরুদ্ধে বীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত