এক ফ্রেমে মান্না-বিজয়, ব্যাপক শোরগোল

আপডেট : ০৯ মে ২০২৬, ০৩:১২ পিএম

বাংলাদেশের প্রয়াত চিত্রনায়ক মান্না ও দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয়ের ফেমব্রন্দী একটি ছবি নিয়ে ব্যাপক শোরগোল স্যোশাল মিডিয়ায়। দাবি করা হচ্ছে, প্রায় ২০ বছর আগে তোলা হয়েছিল ছবিটি। তবে এটি বাস্তব কোনো ছবি, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে তৈরি তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। 

অনেকেই মনে করছেন, ছবিটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। আবার কেউ কেউ বলছেন, ছবিটি বাস্তবও হতে পারে। কারণ, মান্নার অভিনীত অনেক সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ ভারতের চেন্নাইয়ের প্রসাদ ল্যাব বা এভিএম স্টুডিওতে হতো। ২০০৩-০৪ সালের দিকে মান্না যখন ‘বাস্তব’, ‘মিনিস্টার’ কিংবা ‘বীর সৈনিক’ সিনেমার কাজে চেন্নাইয়ে ছিলেন, তখন একই স্টুডিওতে বিজয়র সিনেমার কাজও চলছিল। 

সেই সূত্রেই তাঁদের সাক্ষাৎ হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন অনেকে। তবে বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি প্রয়াত মান্নার স্ত্রী শেলী মান্না। তিনি গণমাধ্যমে বলেন, ‘সেসময়টাতে আমি জব করতাম। অনেক আগের কথা, ঠিক মনে পড়ছে না। বিজয় থালাপতির সঙ্গে তার দেখা হতেও পারে, প্রায়ই তো ইন্ডিয়ায় বিভিন্ন অনুষ্ঠানে ও কাজে যেত। তবে, নিশ্চিত করে বলতে পারছি না।’

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত