কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জারি

আপডেট : ০৯ মে ২০২৬, ০৫:০২ পিএম

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অখণ্ডতা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণে জেলার বিভিন্ন সীমান্তে নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি।

এ বিষয়ে লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, কুড়িগ্রাম জেলার সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে দমনে বিজিবি সর্বদা সজাগ ও সতর্ক অবস্থানে রয়েছে। এরইমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত