বাঁশখালীতে ইয়াবাসহ আটক ২

আপডেট : ১০ মে ২০২৬, ০২:০৭ পিএম

চট্টগ্রা‌মের বাঁশখালী উপ‌জেলার বাহারছড়া ইউনিয়নে ৭০ ‌পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে।

শনিবার (৯ মে) রাতে পুলিশের এক বিশেষ অভিযানে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়‌নের ৭নং ওয়ার্ড মধ্যম ইলশা বকশি হামিদের নতুন বাড়ির সামনে থে‌কে তাদের আটক করা হয়।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির এসআই মো. নাসির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযান চালানো হয়। 

আটককৃতরা হলেন- বাহারছড়া ইউনিয়‌নের ৭নং ওয়ার্ড মধ্যম ইলশা গ্রা‌মের মৃত আলী আহম্মদ ও নুর নাহার বেগমের মোহাম্মদ মিনার চৌধুরী প্রকাশ ইমন (২৭), নুরুল হক ও আইরিন মমতাজের ছেলে মো. আকিব হোসেন (৩২) ।

এই ব‌্যাপা‌রে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে ব‌লে জানিয়েছেন পু‌লিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত