হামে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার

আপডেট : ১১ মে ২০২৬, ০৫:৩২ পিএম

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের মধ্যে কারও হাম শনাক্ত হয়নি। তবে এই সময়ে নতুন আক্রান্ত ১ হাজার ৪৫৯ জন। 

সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩৪১ এবং গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫০ হাজার ৫০০ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১৮, গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬ হাজার ৯৩৭ জন। 

এতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৩৫০ জনের মৃত্যু হয়েছে, এবং নিশ্চিত হামে ৬৫ জনের মৃত্যু হয়েছে।

১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৯৮০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১ হাজার ৯৯২ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত