পাকিস্তানকে ৭৫ ওভারে ২৬৮ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ

আপডেট : ১২ মে ২০২৬, ১২:০৪ পিএম

মিরপুর টেস্টের শেষ দিনে আরো ২০ ওভার ব্যাট করে ৮৮ রান যোগ করেছে। ৯ উইকেটে ২৪০ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাকিস্তানের সামনে ২৬৮ রান করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বাংলাদশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই রান করার জন্য সর্বোচ্চ ৭৫ ওভার ব্যাট করার সময় পাবে পাকিস্তান। 

মিরপুরে চতুর্থ ইনিংসে ২০৯ রানের বেশি তাড়া করে জিততে পারেনি কোনো দল। ২০১০ সালে বাংলাদেশের দেওয়া ২০৯ রানের লক্ষ্য তাড়া করে ৯ উইকেটে জেতে ইংল্যান্ড।

২৬৮ রানের লক্ষ্যে খেলতে নামা পাকিস্তানের প্রথম ওভারেই ধাক্কা দেন তাসকিন আহমেদ। আউট করেন ইমাম উল হককে। লাঞ্চ পর্যন্ত ৪ ওবারে ১ উইকেট ৬ রান তুলেছে পাকিস্তান। 

দ্রুত রান তুলতে গিয়ে উইকেট পড়লো

৩ উইকেটে ১৫২ রান নিয়ে দিনের শুরুতে বাংলাদেশ দ্রুত রান তোলার কৌশলে ব্যাটিং শুরু করেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। তবে পাকিস্তানি বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা।

  • মুশফিকুর রহিম: দিনের তৃতীয় ওভারেই হাসান আলীর বলে শান মাসুদকে ক্যাচ দিয়ে ফেরেন (২২ রান)।

  • লিটন দাস: শাহীন শাহ আফ্রিদির বাউন্সারে পুল করতে গিয়ে ১১ রানেই সাজঘরে ফেরেন লিটন।

  • মেহেদী মিরাজ ও তাইজুল: ৭০তম ওভারে স্পিনার নোমান আলী জোড়া আঘাত হানেন। ওভারের প্রথম বলে মিরাজকে (২৪) স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন এবং চতুর্থ বলে বোল্ড করেন তাইজুল ইসলামকে (৩)।

শান্ত’র রেকর্ড গড়ার সুযোগ হাতছাড়া

প্রথম ইনিংসে সেঞ্চুরি করা শান্ত আজ খেলছিলেন এক অনন্য বিশ্ব রেকর্ডের সামনে দাঁড়িয়ে। সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নারদের মতো এক টেস্টের দুই ইনিংসেই তিনবার সেঞ্চুরি করার রেকর্ডে ভাগ বসাতে তার প্রয়োজন ছিল মাত্র ১৩ রান। কিন্তু ৬৮তম ওভারে নোমান আলীর বলে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউর শিকার হন তিনি। ১৫০ বলে ৮৭ রানের এক লড়াকু ইনিংস খেলে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক।

ইনিংস ঘোষণা ও লক্ষ্যমাত্রা

শেষ দিকে তাসকিন আহমেদ ৯ বলে ১১ রান করে হাসান আলীর তৃতীয় শিকার হলে বাংলাদেশ ৯ উইকেটে ২৪০ রানে ইনিংস ঘোষণা করে। 

সংক্ষিপ্ত স্কোর 

বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩/১০; পাকিস্তান ১ম ইনিংস: ৩৮৬/১০

বাংলাদেশ ২য় ইনিংস: ২৪০/৯ (ডিক্লেয়ার), নাজমুল ৮৭, মিরাজ ২৪, মুশফিক ২২; নোমান আলী ৩/৭২।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত