আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত 

আপডেট : ১২ মে ২০২৬, ০৩:৫৯ পিএম

আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হিমন্ত বিশ্বশর্মা। মঙ্গলবার (১২ মে) স্থানীয় সময় সাড়ে ১১টার পর খানাপাড়া এলাকার ভেটেরিনারি মাঠে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। 

হিমন্ত বিশ্বশর্মাকে শপথ পাঠ করান গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য। একইসঙ্গে তিনি বিজেপি বিধায়ক রামেশ্বর তেলি, চরণ বোরো এবং অজন্তা নিয়োগকে মন্ত্রী হিসেবে শপথ পাঠ করান। মন্ত্রী হিসাবে শপথ নেন বিজেপির জোটসঙ্গী দল আসাম গণ পরিষদ বা এজিপির প্রধান অতুল বরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ ছাড়া বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ শাসিত অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এ নিয়ে তৃতীয়বারের মতো বিজেপি আসামে সরকার গঠন করল। এ সময় অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত