মিরপুরে বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ১৭৫

আপডেট : ১৩ মে ২০২৬, ০৪:২৯ পিএম

রাজধানীর মিরপুরে বিশেষ সাঁড়াশি অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে ১৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) এ তথ্য নিশ্চিত করেছেন, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।

তিনি জানান, মঙ্গলবার (১২ মে) দিনব্যাপী মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে মিরপুর মডেল থানা এলাকা থেকে ৫০ জন, পল্লবী থানা থেকে ২৪ জন, কাফরুল থানা থেকে ১৫ জন, শাহআলী থানা থেকে ১৬ জন, দারুস সালাম থানা থেকে ৪৪ জন, ভাষানটেক থানা থেকে ১০ জন এবং রূপনগর থানা এলাকা থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত