গুজবে ভাসছেন ‘বেবো’

আপডেট : ১৪ মে ২০২৬, ০২:১৯ পিএম

বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে দীর্ঘ ১১ বছর পর আবার জুটি বেঁধে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় জুটি সালমান খান এবং কারিনা কাপুর খান। একটি সুপারহিরো সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয়ে দেখা যাবে তাদের। কিন্তু প্রশ্ন উঠেছে বলিউডের পর্দায় ‘বডিগার্ড’ কিংবা ‘বাজরাঙ্গি ভাইজান’-এর সেই ম্যাজিক কি আবার ফিরবে? 

গত কয়েক সপ্তাহ ধরে চলা বলিউডের হাওয়ায় ভাসা এই খবরটি নিয়ে কথাও নাকি চলছে সালমান খান ও কারিনার কাপুরের সঙ্গে। তবে আসল খবর হচ্ছে, গুজবে ভাসছেন ‘বেবো’খ্যাত অভিনেত্রী কারিনা। রাজ নিদিমোরু এবং কৃষ্ণা ডিকের  আসন্ন সুপারহিরো ছবিতে দেখা যাচ্ছে না তাদের জুটিকে। 

দীর্ঘ প্রতীক্ষার পর এই জুটির রিইউনিয়নের খবরে ভক্তদের মধ্যে তৈরি হওয়া উন্মাদনা যেন এক নিমিষেই শেষ। ভারতের গণমাধ্যম আজকাল এক ঘনিষ্ঠ সূত্রের খবর প্রকাশ করে জানিয়েছে, এই প্রজেক্টে বলিউড ভাইজান সালমান খানের থাকা  নিশ্চিত হলেও অভিনেত্রী কারিনা কাপুরকে নিয়ে বিন্দুমাত্র কোনো আলোচনাও শুরু হয়নি এখনও। 

শোনা যাচ্ছিল, রাজ এবং ডিকে তাদের এই উচ্চাভিলাষী প্রজেক্টের জন্য কারিনাকে চূড়ান্ত করেছেন। কিন্তু বাস্তবের ঘটনা পুরাটাই ভিন্ন। একটি সূত্রের কথায়, ‘কারিনা এখনও পর্যন্ত রাজ-ডিকে বা সালমান— কারও সঙ্গেই এই বিষয় নিয়ে দেখা করেননি। আসলে ছবিটির চিত্রনাট্য এখনও লেখা হচ্ছে। নির্মাতারা জুন মাসের শেষের দিকে কাস্টিং শুরু করার পরিকল্পনা করেছেন। এই মুহূর্তে ছবিতে একমাত্র সলমন খানই চূড়ান্ত হয়েছেন, কোনো নারী চরিত্রের নাম এখনও ভাবা হয়নি।’ 

বর্তমানে অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে ‘মাতৃভূমি’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। অন্যদিকে মালয়ালম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারানের সঙ্গে ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার ‘দায়রা’ সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন কারিনা কাপুর খান। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত