ফের মা হওয়ার জল্পনায় কারিনা

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১০:১০ পিএম

‘বেবো’খ্যাত বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। অভিনেত্রীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে নেটাগরিকদের একাংশের প্রশ্ন, তবে কি ফের মা হতে চলেছেন অভিনেত্রী? ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, কারিনা  তার দলের সঙ্গে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। তার টিমের এক সদস্য অভিনেত্রীর সামনে ছাতা ধরে ছিলেন, ফলে ছবিশিকারিদের ক্যামেরায় তাঁর শরীরের কিছুটা অংশ ঢাকা পড়ে যায়। এর পরেই নেটাগরিকদের একাংশের দাবি, অভিনেত্রীর পেট নাকি খানিকটা স্ফীত দেখাচ্ছে। শুরু হয় তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা। 

কারিনা ও সাইফ আলি খান দম্পতির দুই ছেলে তৈমুর ও জেহ। সম্প্রতি গোটা পরিবার একসঙ্গে সমুদ্রসৈকতে ছুটি কাটিয়ে ফিরেছেন। ১৬ অগস্ট সাইফের জন্মদিন উপলক্ষে ছুটি কাটাতে গিয়েছিলেন তারা। সোশ্যাল মিডিয়ায় সেখানকার বেশ কিছু ছবি ভাগও করে নিয়েছেন অভিনেত্রী।এর আগেও পরিবার পরিকল্পনা নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে কারিনা মজা করতে করতেই জানিয়েছিলেন, সইফের নাকি ২০-র কোঠায়, ৩০-এর কোঠায়, ৪০-এর কোঠায় আর ৫০-এর কোঠায় একটি করে সন্তানের জন্ম হয়েছে। তাই ৬০ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে এ বার নাকি সাইফকে আর বাবা হতে দেবেন না কারিনা । 

কারিনা আরও জানিয়েছিলেন, বাচ্চাদের সময় দিতে নিজেদের মধ্যে বোঝাপড়া করে কাজের সময়সূচি নির্ধারণ করেন তাঁরা। এক জন যখন ছবির শুটিং করেন, অন্য জন তখন সন্তানদের সময় দেওয়ার জন্য কাজের চাপ কম রাখার চেষ্টা করেন। তাই আপাতত তৃতীয় সন্তান আসার খবর নিছকই জল্পনা, করিনার ঘনিষ্ঠ সূত্রও সেই কথাই জানিয়েছে। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র স্পষ্ট করে জানিয়েছে, ‘পুরোটাই ভুয়া খবর রটছে। কারিনা মোটেই অন্তঃসত্ত্বা নন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত