লিগ শিরোপা নিশ্চিত হওয়ার আমেজ যেন কাটছিল না বার্সেলোনা শিবিরে। গত সোমবার ছাদখোলা বাসে উদযাপনের রেশ নিয়েই মাঠে নেমেছিল কাতালানরা। তবে দেপোর্তিভো আলাভেসের মাঠে গিয়ে হোঁচট খেল হান্সি ফ্লিকের শিষ্যরা। ১-০ গোলের এই হারে ১০০ পয়েন্টের মাইলফলক ছোঁয়ার সম্ভাবন শেষ হয়ে গেল বার্সার। অন্যদিকে, রেলিগেশন এড়ানোর লড়াইয়ে এ এক মহাগুরুত্বপূর্ণ জয় আলাভেসের।
রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা নিশ্চিত করার পর এই ম্যাচে একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন হান্সি ফ্লিক। ২১ বছর বয়সী তরুণ সেন্টার-ব্যাক আলভারো কোর্তেসের এদিন অভিষেক হয়। বার্সার জার্সিতে উইঙ্গার মার্কাস রাশফোর্ড যথেষ্ট প্রাণশক্তি দেখালেও গোলমুখে কার্যকর হতে পারেননি তিনি।
ম্যাচের শুরু থেকেই বল দখলে বার্সা এগিয়ে থাকলেও রক্ষণ সামলাতে হিমশিম খাচ্ছিল। প্রথমার্ধের ইনজুরি টাইমে কর্নার থেকে উড়ে আসা বলে আন্তোনিও ব্লাঙ্কোর হেডার বার্সা ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পান ইব্রাহিম দিয়াবাতে। দারুণ শটে গোলরক্ষক ভয়চেখ সেজনিকে পরাস্ত করে আলাভেসকে লিড এনে দেন তিনি। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেলেও সেজনির দক্ষতায় বেঁচে যায় বার্সা। শেষদিকে জন গুরিদির শট পোস্টে না লাগলে হারের ব্যবধান আরও বাড়তে পারত।
১০০ পয়েন্টের মাইলফলক ছুঁতে হলে শেষ তিনটি ম্যাচেই জয়ের প্রয়োজন ছিল বার্সার। কিন্তু প্রথম সুযোগেই হোঁচট খেল তারা। তার সর্বোচ্চ ৯৭ পয়েন্ট পেতে পারে এখন।
অন্যদিকে জয়ে অবনমন অঞ্চল থেকে ১৫তম স্থানে উঠে এসেছে আলাভেস। ৩৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তারা এখন রেলিগেশন জোন থেকে ১ পয়েন্ট দূরে। হাতে আছে আরো চার ম্যাচ।
হামজার শহরে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের মেয়েদের