হামজার শহরে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের মেয়েদের

আপডেট : ১৪ মে ২০২৬, ০১:১৫ পিএম

আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর মাত্র ৩০ দিন বাকি। ইংল্যান্ডে অনুষ্ঠেয় এই মেগা আসরের মূল লড়াইয়ে নামার আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার বড় সুযোগ পাচ্ছে টাইগ্রেসরা। আর এই প্রস্তুতির মঞ্চ হয়ে উঠছে লিস্টারশায়ারের সেই শহর, যেখানে জন্ম নিয়েছেন বাংলাদেশ ফুটবলের আইকন হামজা চৌধুরী।

আইসিসির ঘোষিত সূচি অনুযায়ী, বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে ইংল্যান্ডের লিস্টারশায়ারের লাফবরোতে। 

প্রস্তুতির সূচি

 ৬ জুন: প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

 ৯ জুন: প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

বাংলাদেশের বিশ্বকাপ সূচি

আগামী ১২ জুন পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে অস্ট্রেলিয়া, ভারত, নেদারল্যান্ডস, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

১৪ জুন: বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু।

১৭ জুন: লিডসে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

২০ জুন: ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিপক্ষে লড়াই।

২২ জুন: একই মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ।

২৮ জুন: লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই।

বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজও খেলবে বাংলাদেশ দল। সেই সফরের উদ্দেশ্যে আগামী ২৫ মে দেশ ছাড়ার কথা রয়েছে ক্রিকেটারদের। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত