জাবিতে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

আপডেট : ১৭ মে ২০২৬, ১২:০৯ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে গত ১২ মে রাতে বহিরাগত কর্তৃক ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় দায়ভার নিরূপণ এবং সংশ্লিষ্ট দপ্তর বা ব্যক্তির নিরাপত্তা-সংক্রান্ত দায় নির্ধারণে ৭ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শনিবার (১৬ মে) রাতে ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ মে রাতে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর ওপর বহিরাগত কর্তৃক ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় তদন্তপূর্বক সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার জন্য ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানাকে আহ্বায়ক করে ৭ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি প্রশাসনিক সভায় এ কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাহিদ আখতার, দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, দর্শন বিভাগের অধ্যাপক মো. জহির রায়হান এবং সদস্যসচিব হিসেবে রয়েছেন উচ্চশিক্ষা ও বৃত্তি শাখার ডেপুটি রেজিস্ট্রার লুৎফর রহমান আরিফ।

কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত