সিএনজির সাথে গরুর ধাক্কায় প্রাণ গেল নারীর 

আপডেট : ১৭ মে ২০২৬, ১০:৪৭ পিএম

ময়মনসিংহের নান্দাইলে চলন্ত সিএনজির সাথে গরুর ধাক্কায় সঞ্চিতা রাণী দাস( ৪০) নামে  এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মে)  দুপুরের দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের তারঘাট বাজার নামক স্থানে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্যাস চালিত সিএনজি যোগে কয়েকজন যাত্রী কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল পথিমধ্যে স্থানীয় মেরেঙ্গা গরুর হাটে গরু নিয়ে আসছিল এক কৃষক। গরুটি কৃষকের হাত থেকে ছুটে মহাসড়ক বরাবর দৌড় দিলে চলন্ত সিএনজির সাথে সজোরে ধাক্কা খায়ে উল্টে যায়।

গরুটি  সজোরে গিয়ে আঘাত করে সামনে থাকা একটি ইজিবাইককে।এতে সিএনজিটি উল্টে গেলে যাত্রী হিসেবে থাকা ৩ জন গুরুতর আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় তাদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সঞ্চিততা রানীকে মৃত ঘোষণা করে। বাকীরা চিকিৎসাধীন বলে জানা যায়।

অপর দিকে দৌড়ে গিয়ে ইজিবাইকে আঘাত গরুটি কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল হাইওয়ে থানার ওসি জীবন বাবু জানান,এঘটনায় সিএনজি ও ইজিবাইক জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত