রাশিয়ায় ড্রোন হামলা ইউক্রেনের, পাল্টা আঘাত মস্কোর

আপডেট : ১৮ মে ২০২৬, ১০:০০ এএম

রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। পাঁচ শতাধিক ড্রোনের আঘাতে ২৫ জন নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। এছাড়া আহত হন আরও অনেকে। পাল্টা হামলা চালিয়েছে রাশিয়াও।

রাশিয়া-ইউক্রেন উত্তেজনা থামছেই না। এবার রবিবার (১৭ মে) মস্কো ও আশপাশের অঞ্চলে পাঁচ শতাধিক ড্রোন হামলা চালায় কিয়েভ। এতে অনেকেই হতাহত হন। রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস এ খবর নিশ্চিত করে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, কিয়েভে সাম্প্রতিক রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে এই বৃহৎ আক্রমণ চালানো হয়েছে। দেশটির নিরাপত্তা সংস্থা জানায়, মস্কোর দুটি তেল পাম্পিং স্টেশন, একটি তেল শোধনাগার এবং রুশ সামরিক শিল্পে সেমিকন্ডাক্টর সরবরাহকারী কারখানাকে লক্ষ্যবস্তু করা হয়।

মস্কোর মেয়র এ হামলাকে ‘এক বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় হামলা’ বলে উল্লেখ করেছেন। রাজধানীর বিমানবন্দর এলাকাতেও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়, যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি, ২৪ ঘণ্টায় দেশজুড়ে ১ হাজারের বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

থেমে নেই রাশিয়াও। একইদিন ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসা ও দক্ষিণ পূর্বের দিনিপ্রো অঞ্চল লক্ষ্য ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কৃষ্ণ সাগরের একটি প্রধান রফতানি বন্দর ওডেসাতে ড্রোন হামলায় আবাসিক ভবন, একটি স্কুল ও একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় শিশুসহ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত