ঢাকা-১৫ আসনের কাফরুল দক্ষিণ থানা এলাকায় শুভেচ্ছা বিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি । মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে তালতলা তাসফির মসজিদে এশার নামাজ আদায়ের আগ পর্যন্ত এই গ্ণসংযোগ করেন তিনি।
নিজ নির্বাচনি এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও তাদের কথা শোনেন বিরোধীদলীয় নেতা। তিনি মজসিদে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেন।
এ সময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, মিরপুর পুর্ব থানার আমির শাহ আলম তুহিন, কাফরুল দক্ষিণ থানার আমির উপাধ্যক্ষ আনোয়ারুল করিম, থানা সেক্রেটারি মুহাম্মদ আবু নাহিদ, সালাউদ্দিন শাহিন, আবুল বাশার, বোরজান আলী, মুস্তাফিজুর রহমান, রুহুল আমীন, আবু সাইদ খুদরী প্রমুখ। এছাড়া এলাকার ওয়ার্ড দায়িত্বশীল, শ্রমিকনেতা, যুব নেতাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।
কোরবানীর হাটে গান বাজানোর কড়া সমালোচনা করলেন শায়খ আহমাদুল্লাহ