প্রথমবার প্যারিসে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা উৎসব

আপডেট : ২০ মে ২০২৬, ০৯:৫২ এএম

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে প্রথমবারের মতো মহাসমারোহে উদযাপিত হবে শুভ বুদ্ধ পূর্ণিমা ও বুদ্ধ জয়ন্তী।আগামী ২৪ মে (রবিবার) দেশটির রাজধানী প্যারিসে অনুষ্ঠিতব্য উৎসবকে ঘিরে মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভের ত্রিস্মৃতি বিজড়িত ও পবিত্র দিন পালনে জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। 

আয়োজকরা জানান, ফ্রান্সের বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশি বৌদ্ধ সম্প্রদায়ের সম্মিলিত অংশগ্রহণে সকাল ১০টা থেকে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির অন্যতম আকর্ষণ হিসেবে প্যারিসের জুরিস পার্ক থেকে রিপাবলিক চত্বর পর্যন্ত একটি ঐতিহাসিক শান্তি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান সূচি অনুযায়ী: পবিত্র ত্রিপিটকের মঙ্গল বাণী পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা, বৌদ্ধ ভিক্ষু সংঘের পিণ্ডচারণ, ধর্মীয় সভা, বাংলাদেশ ও ফ্রান্সসহ বিশ্ব শান্তি কামনায় পুণ্যদান, পূজনীয় ভান্তেদের ছোয়াং গ্রহণ, জ্ঞাতিভোজ এবং সম্মিলিত ধ্যান অনুশীলন।

বুদ্ধ জয়ন্তীর প্রস্তুতি সম্পর্কে ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞা বিহারের অধ্যক্ষ পণ্ডিত প্রজ্ঞাবংশ মহাথের বলেন, প্রথমবারের মতো ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি বৌদ্ধরা সম্মিলিতভাবে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করতে যাচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে শান্তি শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য সকল বৌদ্ধ ধর্মাবলম্বীর প্রতি আহ্বান জানাই।

জুরিস পার্ক থেকে রিপাবলিক চত্বর পর্যন্ত শান্তি শোভাযাত্রার অনুমতি প্রদান করায় ফ্রান্স সরকারের প্রতি  কৃতজ্ঞ তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত