ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২

আপডেট : ২০ মে ২০২৬, ০১:১০ পিএম

রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত দুইজন নিহত এবং ১৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। অন্যদিকে ইউক্রেনও রাশিয়ার মধ্যাঞ্চলের শিল্প এলাকায় ড্রোন হামলা চালিয়েছে।

বুধবার (২০ মে) স্থানীয় কর্মকর্তারা জানান, রাশিয়ার হামলায় ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দনিপ্রোতে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবর্ষণে দুইজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

এছাড়া উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে আরও ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স। উভয় দেশই বেসামরিক লক্ষ্যবস্তুতে ইচ্ছাকৃত হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।

এদিকে ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে ড্রোন হামলা জোরদার করেছে বলে জানা গেছে। রুশ কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছরে তেল শোধনাগারে হামলার সংখ্যা দ্বিগুণ হয়েছে।

মস্কোর অর্থনৈতিক চাপ কমাতে জ্বালানি আয়ের উৎস দুর্বল করাই ইউক্রেনের লক্ষ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত