নতুন ট্রেন্ড হিসেবে এখন ব্যাপক ভাইরাল ‘রাগ করলা’ সংলাপটি। দুইদিন আগের ভাইরাল এই সংলাপটি দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
ফেসবুকের ক্যাপশন, কমেন্ট থেকে শুরু করে বিদ্যা সিনহা মিম— সবখানেই ঘুরে ফিরছে এই ডায়ালগ। সাধারণ নেটিজেনদের পাশাপাশি এবার সেই ট্রেন্ডে যোগ দিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খানও!
শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের অফিশিয়াল ফেসবুক পেজে এই ভাইরাল সংলাপ ব্যবহার করে একটি মজার পোস্ট শেয়ার করা হয়। সেখানে অভিনেতার একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়, ‘রকস্টারের নেক্সট কনটেন্টের অপেক্ষায় আছে সবাই; কথা ঠিক না বেঠিক?’ আর সেই ছবিটির মধ্যে লেখা রয়েছে,‘ কী রাগ করলা!’
পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা। অনেকেই মনে করছেন, শাকিবের আসন্ন সিনেমার প্রচারণার অংশ হিসেবেই জনপ্রিয় এই ট্রেন্ডকে কাজে লাগানো হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠানে তারেক রহমান | সরাসরি...
নির্মাতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ অঙ্কিতার
ক্রসফায়ারে হত্যা, শেখ হাসিনার ফুফাতো ভাইসহ ৪ জনের বিচার শুরু