জামালপুরে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

আপডেট : ২০ মে ২০২৬, ০৭:০৯ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদুল আযহাকে সামনে রেখে বুধবার (২০ মে) গ্রাম থেকে শহরের সাপ্তাহিক হাটে ভটভটিতে গরু নিয়ে আসার পথে ভাঙা সড়কের খাদে পড়ে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

নিহত ব্যবসায়ী শফিকুল ইসলাম (৪০) উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের চর বাহাদুরাবাদে আরফান মিয়ার ছেলে।

দেওয়নগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় ইউপি মেম্বার আনোয়ার হোসেন জানিয়েছেন, বুধবার বেলা সাড়ে বারোটার দিকে শফিকুল উপজেলার পৌর বাজারের সাপ্তাহিক হাটের দিনে মোন্নে বাজার থেকে, দেওয়ানগঞ্জ পৌর শহরের গোহাটে গরু নিয়ে আসার পথে, চিকাজানী ইউনিয়নের দেওয়ানগঞ্জ খোলাবাড়ী সড়কে, গরুবাহী ভটভটি গাড়ি ভাঙ্গা সড়কের খাদে পড়ে উল্টে শফিকুলের বুকের উপর পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি সত্য এ ব্যাপারে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত