পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসে এক ভ্যানচালককে মারধরের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। পটুয়াখালীর বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত বুধবার (২০ মে) মামলাটি করেন পীরতলা বাজার বণিক সমিতির সভাপতি মো. বশির উদ্দিন।
মামলার আসামিরা হলেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. আতিকুর রহমান, মৃত্তিকা বিভাগের সহযোগী অধ্যাপক এ বি এম সাইফুল ইসলাম, ইকোনমিক্স অ্যান্ড সোশিওলজি বিভাগের অধ্যাপক আবুল বশার খান, এনিম্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক মো. শাহাবুদ্দিন আলম, পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক স্বপন কৌঁজারী, ডেপুটি রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, রাহাত মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি অফিসার মো. মুকিত, ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগের কর্মকর্তা মো. মহিবুল কবির, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহিদ মৃধা ও সেকশন অফিসার শাহাদত হোসেন নান্টু আরও অনেকে রয়েছে।
মামলার নথি অনুযায়ী, ১১ মে সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা বাদীকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীসহ মোট ২২ জনকে আসামি করা হয়েছে।
