পবিপ্রবির বিভিন্ন স্থাপনা পরিদর্শনে ইউজিসি'র সদস্যেরা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ এএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নির্মাণাধীন হল, একাডেমিক ভবন ও জার্মপ্লাজম সেন্টারসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. আসলাম হোসেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসে এসে তিনি এসব স্থাপনা ঘুরে দেখেন এবং সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
এর আগে বেলা ১২টার দিকে ক্যাম্পাসে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. আব্দুর রহিম।

পরিদর্শন শেষে তিনি পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের (সৃজনী বিদ্যানিকেতন) শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আবুল বাশার খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউজিসি সদস্য ড. আসলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ও গভর্নিং বডির সদস্য ড. রাহাত মাহমুদ।

সভা শেষে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত