হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন: পলক

আপডেট : ২১ মে ২০২৬, ০১:১১ পিএম

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় কারাবন্দী সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ঢাকার আদালতে তাকে আজ হাজিরা করা হয়। এসময় তিনি সবার কাছে দোয়া চান।

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে তাকে প্রিজন ভ্যানে করে মহানগর দায়রা জজ আদালতে আনা হয়৷ প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন। তবে কোন হাসপাতাল থেকে তাকে আনা হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি। পরে তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য রয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জুনাইদ আহমেদ পলকসহ মোট ৩৪ জন আসামি রয়েছেন। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত