চুরির মামলায় বায়তুল মোকাররমের সাবেক খতিব কারাগারে

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম

প্রবাস ফেরত এক ব্যবসায়ীকে মারধরসহ ৩০ হাজার টাকা চুরির মামলায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল বিরুনী মীর এ আদেশ দেন। 

গত ১৮ নভেম্বর রাতে রুহুল আমিনকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদনের পর তাকে ৫ দিনের রিমান্ডে পাঠানো হয়। গতকাল তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিরিয়াস ক্রাইম শাখার পরিদর্শক হাবিবুর রহমান রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে। 

২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত রুহুল আমিন  বায়তুল মোকাররমের খতিব ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। ২০২৪ সালের ৫ আগষ্ট গণঅভ্যূত্থানের মুখে আ. লীগ সরকারের পতনের পর ওই বছরের ২০ সেপ্টেম্বর তার অনুসারী ও  বিরোধীপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এর দুদিন পর ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্তে তিনি খতিব পদ হারান। ২০১৮ সালের নভেম্বরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে আলোচনায় আসেন রুহুল আমিন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত