যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড নিয়ে একটি ছবি পোস্ট করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি গ্রিনল্যান্ডের দিকে তাকিয়ে থাকা নিজের একটি ছবি পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন- 'হ্যালো গ্রিনল্যান্ড'।
এই পোস্টটি ঘিরে আবারও সামনে এসেছে ট্রাম্পের সেই পুরনো মন্তব্য, যেখানে তিনি বারবার দাবি করেছেন যে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য “অত্যন্ত গুরুত্বপূর্ণ” এবং দ্বীপটির ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইচ্ছাও প্রকাশ করেছিলেন।
তবে ডেনমার্কসহ একাধিক ইউরোপীয় দেশ ট্রাম্পের এসব বক্তব্যের কঠোর বিরোধিতা করে বলেছে, গ্রিনল্যান্ড 'বিক্রির জন্য নয়' এবং দ্বীপটির সার্বভৌমত্ব ও বর্তমান অবস্থাকে সম্মান করা উচিত। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের এ ধরনের মন্তব্য ও পোস্ট নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে।
