বসিলা ও শিমুলিয়া থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু

আপডেট : ২৪ মে ২০২৬, ১২:৪০ পিএম

ঈদ যাত্রায় সদরঘাটের ওপর যাত্রীচাপ কমাতে রবিবার (২৪ মে) থেকে বসিলা ও শিমুলিয়া লঞ্চঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু হয়েছে। শনিবার (২৩ মে) বিকালে সদরঘাট ও বসিলা লঞ্চঘাট পরিদর্শনকালে নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এই নতুন রুটে লঞ্চ চালুর ঘোষণা দেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার নৌযাত্রীদের নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে ব্যাপক সংস্কারমূলক কাজ করেছে। এবার সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও কম মূল্যে যাত্রী পরিবহণ নিশ্চিত করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে প্রতিটি লঞ্চে ডিজিটাল ভাড়া তালিকা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে, যাতে হকার বা বুকিং সহকারীদের মাধ্যমে কেউ প্রতারিত না হন।

প্রতিমন্ত্রী জানান, ঈদের আগে ৫ দিন এবং পরে ৫ দিন যাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে কুলি ও ট্রলি সেবা পাবেন। প্রবীণ, অসুস্থ ও প্রতিবন্ধী যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ক্যাডেটদের মাধ্যমে ফ্রি হুইলচেয়ার সেবা দেওয়া হবে। নৌকা বা ট্রলারের মাধ্যমে ঝুঁকিপূর্ণভাবে লঞ্চে ওঠানামা বন্ধে নৌপুলিশ ও কোস্টগার্ডের টহল বাড়ানো হয়েছে। এ ছাড়া পন্টুনে নিরাপদে ওঠার জন্য পূর্ব ও পশ্চিম পাশে দুটি নিচু ‘স্টেপ পন্টুন’ স্থাপন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত