আসন্ন ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহন চলাচল বেড়েছে। এর ফলে যমুনা সেতুর ওপর দিয়ে একদিনে ৩২ হাজার ৬৫৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকার টোল আদায় হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রবিবার (২৪ মে) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (২২ মে) রাত ১২টা থেকে শনিবার (২৩ মে) রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় অর্থাৎ একদিনে সেতুর ওপরে ৩২ হাজার ৬৫৯টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ৭৫৩ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা।
এদিকে,ঢাকাগামী ১৫ হাজার ৮৯৬টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।
১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে।
