পলাতক নেত্রীদের নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট ন্যান্সির

আপডেট : ২৪ মে ২০২৬, ০৩:২৬ পিএম

আবারও আলোচনায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা  নাজমুন মুনিরা ন্যান্সি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ছোট স্ট্যাটাসে তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে নেটদুনিয়ায় ব্যাপক শোরগোল ফেলে দিয়েছেন। 

 রবিবার (২৪ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ন্যান্সি লিখেছেন, ‘পলাতক নেত্রীর পলাতক ভাই-বোনগুলোকে শুধু সোশ্যাল মিডিয়াতেই হুমকি দিতে দেখি। এরা আজকাল কোন গ্রহে থাকে?’ 

যদিও স্ট্যাটাসে তিনি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি, তবে অনলাইন ব্যবহারকারীদের বড় একটি অংশ মনে করছেন,  দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে থাকা কিছু নেতাকর্মীকেই উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন এই শিল্পী। বিশেষ করে বিদেশে অবস্থান কিংবা আত্মগোপনে থেকেও সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য ও হুমকি দেওয়ার প্রবণতার প্রসঙ্গই তিনি তুলে ধরেছেন বলে ধারণা করা হচ্ছে। 

স্ট্যাটাসটি প্রকাশের পরপরই তা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে নেটিজেনদের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ ন্যান্সির স্পষ্ট বক্তব্যকে সমর্থন জানিয়েছেন, আবার কেউ রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ মন্তব্যের সমালোচনাও করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত