উন্মুক্ত স্থানে কোরবানির পশু জবাই না করার অনুরোধ গুলশান সোসাইটির

আপডেট : ২৪ মে ২০২৬, ০৭:৩৪ পিএম

গুলশান এলাকায় কোনো রাস্তা, ফুটপাত বা উন্মুক্ত স্থানে কোরবানির পশু জবাই ও মাংস কাটাকে নিরুৎসাহিত করেছে গুলশান সোসাইটি। একই সঙ্গে রাস্তা, ফুটপাত, ড্রেন বা লেকে কোরবানির বর্জ্য ফেলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। গুলশানকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত এক বিবৃতিতে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পৃথিবীর উন্নত মুসলিম দেশগুলোতে এখন আর রাস্তা বা ফুটপাতে পশু কোরবানি করা হয় না। আমাদেরও গুলশানকে পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ রাখতে দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি বাসিন্দাদের নিজ বাড়ির চৌহদ্দির মধ্যে অথবা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্ধারিত মহাখালী, কোভিড হাসপাতালের পেছনের কসাইখানায় কোরবানি সম্পন্ন করার জন্য অনুরোধ জানান।

এ বিষয়ে যে কোনো সহায়তা বা পরামর্শের জন্য ০১৭১৫-৮৮২১১৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত