মুক্তির অপেক্ষায় থাকা ‘পেড্ডি’ সিনেমার আগেই এর গান নিয়ে বিতর্ক শুরু হয়েছে কয়েকদিন ধরে। সম্প্রতি প্রকাশ পাওয়া সিনেমাটির ‘হাল্লাল্লাল্লো’ শিরোনামের একটি গানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। এই সমালোচনার দায়ভার নিতে হচ্ছে সিনেমাটির মূল নায়ক রাম চরণকে।
গানটিতে রাম চরণের সঙ্গে দেখা গেছে জাহ্নবী কাপুর ও শ্রুতি হাসানকে। তবে গানের নাচ, কোরিওগ্রাফি ও ক্যামেরায় উপস্থাপন নিয়ে আপত্তি তুলেছেন নেটিজেনদের একাংশ। অনেকেই এটিকে ‘অশালীন’ ও ‘যৌনগন্ধী’ দৃশ্যায়ন বলে মন্তব্য করেছেন।
বিশেষ করে দুই অভিনেত্রীর শরীরী অভিব্যক্তি ও নাচের ভঙিমা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা সমালোচনা। কেউ কেউ দাবি করেছেন, দক্ষিণী সিনেমায় সাম্প্রতিক সময়ে অতিরঞ্জিত গ্ল্যামার ও আবেদনময়ী গানের ব্যবহার বেড়ে গেছে। তাদের মতে, পুষ্পা সিনেমার বিপুল জনপ্রিয়তার পর থেকেই এই ধারা আরও বেশি চোখে পড়ছে।
তবে বিষয়টি নিয়ে বিভক্ত সিনেমাপ্রেমীরাও। একপক্ষের মতে, দর্শকদের বিনোদন দিতেই এ ধরনের গান ও উপস্থাপনা তৈরি করা হয়। অন্যদিকে সমালোচকদের বক্তব্য, বিনোদনের নামে অশ্লীলতাকে প্রশ্রয় দেওয়া ঠিক নয়। সিনেমা নির্মাণে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন অনেকে।
‘হাল্লাল্লাল্লো’ গানের কোরিওগ্রাফারকে নিয়েও তৈরি হয়েছে নতুন বিতর্ক। সামাজিক মাধ্যমে কয়েকজন নেটিজেন তার অতীতের যৌন হেনস্থার অভিযোগ টেনে এনে কটাক্ষ করেছেন।
পিরোজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩
সুনামগঞ্জে ফসলহারা কৃষকের ঘরে নেই ঈদের আনন্দ
ঢাকায় ভারতীয় হাইকমিশনের নজরুল জয়ন্তী উদযাপন
চীন-পাকিস্তানের মধ্যে ১২২ কোটি ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর