শামীম জামান ও নিলয় আলমগীর জুটির ‘ডাবল ট্রাবল’ নামের ঈদের বিশেষ নাটক প্রচার করবে বাংলাভিশন। অনামিকা মন্ডলের রচনা ও শামীম জামানের পরিচালনায় নাটকটি দেখা যাবে ২টা ৩০ মিনিটে।
গল্পে দেখা যায়, নিলয় আলমগীর জমজ চেহারার অধিকারী দুই ভাই, অপরদিকে তাসনুভা তিশা জমজ হেচারার অধিকারী দুই বোন। জমজ-জমজ প্রেম করে একে অন্যের সাথে। কিন্তু চেহারা মিলে যাওয়ায় একে অন্য জনের কাছে চলে যায়, ঘটে বিপত্তি। প্ল্যান করে শামীম জামান তাদের কাছ থেকে হাতিয়ে নেয় টাকা পয়সা। এক পর্যায়ে শামীম জামান অসুস্থ হয়ে পরে তখন জমজ এক বোন এগিয়ে আসে তার চিকিৎসা টাকা পয়সার ব্যবস্থা করে। সে সুস্থ হয়ে জমজদের উল্টাপাল্টা হয়ে যাওয়া সঠিক প্রেমিক-প্রেমিকা যুগলদের সাথে বিবাহ দেয়। বিভিন্ন মজার ঘটনার মধ্যে দিয়ে এগিয়ে যায় গল্পের প্রত্যেকটি চরিত্র।
শামীম জামান বলেন, ডাবল ট্রাবল গল্পে অভিনয় করে সত্যি আমি অনেক আনন্দ পেয়েছি। এইরকম ব্যতিক্রমী গল্পে অভিনয় করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। নাটকে এক ভিন্ন শামীম জামানকে দেখতে যাবে দর্শক। আমার বিশ্বাস দর্শক নাটকটি দেখে নিরাশ হবে না।
ঈদের নাটক ‘প্রবাসী বউ’
জলাবদ্ধতায় স্থবির রাজধানী, ভোগান্তিতে নগরবাসী