মাদকের করাল গ্রাসে ডুবে যিনি নিজের অতীতের সবকিছু হারিয়েছেন, সেই হানি সিংকেই মাদকবিরোধী প্রচারের বড় দায়িত্ব দিল ভারতের রাজনৈতিক দল বিজেপি। মূলত জনপ্রিয় এই র্যাপারের মাদকের ভয়ানক নেশা থেকে সরে দাঁড়ানোর গল্পকেই পাঞ্জাবের তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হিসেবে তুলে ধরতে চাইছে বিজেপি।
মঙ্গলবার (২৬ মে) হানি সিংয়ের সঙ্গে দেখা করেন পাঞ্জাবের বিজেপির নেতা তরুণ। সেখানেই রাজ্যে মাদকের ভয়াবহ প্রকোপ নিয়ে উভয়ের আলোচনা হয় এবং পাঞ্জাবকে মাদকমুক্ত করার জন্যে হানির সাহায্য প্রার্থনা করেন বিজেপি নেতা। ব়্যাপারকে পাশে নিয়ে তার মন্তব্য, ‘পাঞ্জাবের ভূমিপুত্রই এবার বদল আনবে। তারর কণ্ঠস্বরের মতোই তার ব্যক্তিগত জীবনসংগ্রাম রাজ্যের মাদকাসক্ত তরুণদের নেশামুক্ত হওয়ার জন্য অনুপ্রাণিত করতে পারে।’
এমন প্রস্তাবে সুবজ সংকেত দিয়ে র্যাপার হানি সিং ওরফে হৃদেশ সিংয়ের মন্তব্য, ‘এই বিপদ থেকে পাঞ্জাবকে অবশ্যই রক্ষা করতে হবে। পাঞ্জাব এখন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, বিশেষ করে মাদকের কারণে। যার জেরে পরিবারগুলো প্রায় ধ্বংস হতে বসেছে, এমনকি তরুণ প্রজন্মও ধ্বংসের মুখে। আমরা পাঞ্জাবকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করার উপায় খুঁজছিলাম। স্যার তরুণ চুঘ ইতিমধ্যেই এবিষয়ে অনেকটা কাজ এগিয়েছেন।’
এদিকে হানি সিংয়ের প্রশংসা করে বিজেপি নেতার মন্তব্য, ‘কুসঙ্গে জড়িয়ে পড়ার পর, মাদকাসক্তি থেকে বেরিয়ে আসার জন্য এই মানুষটি টানা আট বছর একপ্রকার প্রায়শ্চিত্ত করেছেন। এরপর শুধু ফিরে আসেসনি বরং আবারও সাফল্যের শিখরে নিজেকে নিয়ে গেছেন।’
এখানেই শেষ নয়, মাদকাসক্ত পাঞ্জাবের এমন সংকটের কথা তুলে ধরে তরুণ চুঘের মন্তব্য, ‘মাদকের চোরাস্রোত সুনামির মতো পাঞ্জাবের তরুণ সমাজকে গিলে খাচ্ছে। হানি সিং যদি মাদকের জাল থেকে বেরিয়ে আসতে পারেন, তবে পাঞ্জাবের প্রতিটি সন্তানই সেটা পারবে।’
অন্যদিকে, হানি সিংকে পাঞ্জাবে মাদকবিরোধী ক্যাম্পেইনের মুখ করার পরই নেটভুবনের একাংশ ব়্যাপারের অতীত কাহন মনে করিয়ে দিয়েছেন। যে সময়ে হানি নিজেই মাদকাসক্ত হয়ে পড়েছিলেন।
ভিড় বাড়ছে কমলাপুরে, ট্রেনে স্বস্তির ঈদযাত্রা
খুলনায় গাড়ী উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু, আহত ৩
সাভারে আইন-শৃঙ্খলা অবনতির কারণে ওসি ক্লোজড
র্যাব-পুলিশের ওপর আক্রমণের ঘটনায় অ্যাকশন নিচ্ছি- স্বরাষ্ট্রমন্ত্রী
পরিদর্শনে গিয়ে কর্মকর্তার চেয়ারে বসে পড়লেন জামায়াত এমপি