আইন-শৃঙ্খলার অবনতির কারণে সাভার মডেল থানার ওসি আরমান আলীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় পুলিশ সুপার বলেন, মাদক ব্যবসায়ীদের হামলায় সাংবাদিকদের আহতের ঘটনায় প্রধান আসামিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এছাড়া সাভারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় ওসি আরমান আলীকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় এর আগে আরও তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২২ মে সাভারের রাজাসন এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমের আস্তানায় সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয় সংবাদিকরা। পরে এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। তবে প্রধান আসামিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা জোরদারের ঘোষণা নেতানিয়াহুর